টীকাকরন নিয়ে শিলিগুড়িতে আটোসাঁটো নিরাপত্তা
দি নিউজ লায়ন; টীকাকরন নিয়ে শিলিগুড়িতে আটোসাঁটো নিরাপত্তা। প্রতি টীকাকরন কেন্দ্র থাকছে ভিডিওগ্রাফি ও সিসি ক্যামেরার নজরদারীতে। কড়াকড়ি পুলিশি নিরাপত্তা বলয়ে ঘিরে শিলিগুড়ি পুর এলাকার সমস্ত সরকারই ক্ষেত্রে হবে টিকাকরন। শনিবার শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে পুর প্রশাসক বোর্ডের সঙ্গে দার্জিলিং জেলার জেলাশাসক এস পুনম বললাম, পুলিশ কমিশনার গৌরব শর্মা, দার্জিলিং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য্য, শিলিগুড়ি মহকুমা শাসক প্রিয়দর্শীনি এস সহ হাসপাতাল সুপার ও স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদস্ত অধিকারিকদের জরুরী বৈঠক হয়।
বৈঠকে শহরের কোভিড টিকাকরনের ক্ষেত্রে নিরাপত্তার বৃদ্ধির বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠকের পর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কমিশনার গৌরব শর্মা জানান প্রতি টিকাকরন কেন্দ্রে পুলিশি মোতায়েন বাড়ানো হচ্ছে। টিকাকরনের অত্যন্ত ছয়ঘন্টা আগে থেকে স্বাস্থ্য কেন্দ্র গুলিতে পুলিশ মোতায়েন থাকবে। শিলিগুড়ি জেলা হাসপাতাল ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পুলিশের একজন ইন্সপেক্টরের নেতৃত্বে পুলিশ টিম নিরাপত্তার দায়িত্বে থাকবে।
দি নিউজ লায়ন; টিকা গ্রাহকদের প্রতিটি লাইন সিসি ক্যামেরার ঘেরাটোপে রাখতে হবে। নিরাপত্তা সুনিশ্চিত করতে পুরো টিকাকরন প্রক্রিয়ার ভিডিওগ্র্যাফিও করা হবে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ প্রলয় আচার্য্য জানান টিকাকরন কেন্দ্রে যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রেখে পুলিশী নিরাপত্তা আরও শক্ত করা হচ্ছে। কলকাতার ঘটনা থেকে সবক নিয়ে বেসরকারি ভ্যাকসিনেশন সেন্টার ও শিবির গুলির ওপর নজরদারি চালাতে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে।
যারা প্রতিটি টিকাকরন শিবিরে কতজনকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, কোথা থেকে আসছে সেই ভ্যাকসিন, স্বাস্থ্য দপ্তরের নথিপত্র রয়েছে কিনা যাবতীয় বিষয়ের ওপর নজর রাখবে। অন্যদিকে জেলার ভ্যাকসিনেশন স্টোরেজ পয়েন্ট গুলিতে দিনরাত ২৪ঘন্টা নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি ভ্যাকসিন স্থানান্তরের ক্ষেত্রেও যাতে পুলিশি ব্যবস্থা কড়াকড়ি করা হয় তা এদিনের বৈঠকে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে।
সরকারি ও বেসরকারি উভয়ক্ষেত্রেই জেলা মনিটরিং সেল পুরো বিষয়টি নজরদারী চালাচ্ছে বলে জানান তিনি। পুরপ্রশাসক বোর্ডের তরফে জানানো হয় প্রতিদিন শহরের ১০টি স্বাস্থ্য কেন্দ্রে ১৪০০ মানুষ ভ্যাকসিন পাচ্ছেন। দিনপ্রতি শিলিগুড়ি জেলা হাসপাতালে ৫০০ডোজ মিলছে। পাশাপাশি শহরের সরকারি তরফে ব্যাপক হারে টিকাকরন করার লক্ষে বিভিন্ন ভবন ও কাঞ্চনঝঙ্গা স্টেডিয়ামে কোভিড ভ্যাকসিন প্রদানের চিন্তাভাবনা রয়েছে।

Post a Comment